উন্মোচিত ইতিহাসের আড়ালে, প্রযুক্তি ও মানবচিন্তার মিশেলে

আন্দালুস
ইতিহাসের প্রবাহমান স্মৃতি

আমি আরশাদ আল গালিব । বাংলা ভাষায় প্রযুক্তি, ইতিহাস, রাজনীতি, ইসলামী সভ্যতা, দর্শন ও সমাজ নিয়ে লেখালেখি করি। পাশাপাশি ওপেন সোর্স প্রযুক্তি, গবেষণা ও চিন্তাধর্মী লেখালেখির মাধ্যমে অবদান রাখার চেষ্টা করি।

গবেষণার ক্ষেত্রসমূহ

  • উপমহাদেশীয় ইতিহাস ব-দ্বীপের দীর্ঘস্থায়ী ভিত্তি ও রাজনৈতিক বিবর্তন অনুসন্ধান।
  • ইসলামী সভ্যতা খিলাফত, উমাইয়া এবং আব্বাসীয় যুগের কাঠামোগত বিশ্লেষণ।
  • রাজনৈতিক বিশ্লেষণ সমাজ ও রাষ্ট্রের কাঠামোগত বিবর্তনের মানচিত্রায়ণ।
  • কবিতা ও দর্শন মৌলিক বাংলা কবিতা এবং নৈতিক গল্পের সমাহার।

বিশৃঙ্খলার মাঝে লুকিয়ে থাকা প্রতিসাম্যের সন্ধান।

বাংলাদেশের শেকড় থেকেই আমার এই ইতিহাস ভাবনার পথচলা। আমি ইতিহাসকে কিছু অতীত সাল বা ঘটনার ক্রম হিসাব মনে করি না; আমি একে দেখি এক বিশাল প্রাচীন মহীরুহ স্থাপত্যের মতো। যেখানে প্রতিটি সভ্যতার উত্থান-পতনের পেছনে লুকিয়ে থাকে আল্লাহ তায়ালার এক অমোঘ নিয়ম। আমার এই ক্ষুদ্র প্রয়াস হলো, সেইসব হারিয়ে যাওয়া সূত্র আর ইতিহাস ও সমাজব্যবস্থার ভারসাম্যটুকু নতুন করে খোঁজার। আমার পড়াশোনা ও লেখার মূল বিচরণ বিশ্ব ইতিহাসের আঙিনায় - বিশেষ করে এই বঙ্গ ভূমির ইতিহাস, মুসলিম উম্মাহর সোনালি যুগের সেইসব স্মৃতি বিস্মৃতির ইতিহাস। খোলাফায়ে রাশেদীনের ইনসাফভিত্তিক সমাজ থেকে শুরু করে উমাইয়া ও আব্বাসীয় খিলাফত আর এই বঙ্গে মুসলিম শাসনের উত্থান পতনের গভীরে যাওয়ার চেষ্টা করি আমি। ইতিহাসের সেই বাঁকগুলো থেকে শিক্ষা বা নিয়ে, বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক সত্যগুলোকে সহজ ও প্রাঞ্জল ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তবে কেবল নিরেট তথ্য আর যুক্তির দেয়াল দিয়ে তো মানুষের রুহ বা আত্মার তৃষ্ণা মেটানো যায় না। তাই প্রথাগত আলোচনার বাইরে, আমার এই ছোট্ট পরিসরে চেষ্টা করি কিছু ২/৪ লাইনের কবিতা, কিছু গল্প লিখতে। জানি না কতটা উপভোগ্য হয়। তবে আমি লিখতে চাই। লেখার মধ্যে শান্তি খুঁজে পাই। মূলত এই ওয়েবসাইট আমি আমার অন্দরমহলের স্নিগ্ধ উঠোনের মতো করে সাজানোর চেষ্টা করি। আমি চেষ্টা করি জ্ঞান পিপাসু হৃদয় আর উৎসুক ভাবনা যেন মিলে যায় সহজ সমান্তরাল স্ক্রলিং এর মিশেলে।
সর্বশেষ প্রকাশনা

প্রবন্ধ ও লেখা

বাংলাদেশের অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মীর কাসেম আলী ও শাহ আব্দুল হান্নানের অবদান
ইতিহাসের পাতা
২ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশের অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মীর কাসেম আলী ও শাহ আব্দুল হান্নানের অবদান

সাম্প্রতিক সময়ে জামায়াত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবেন সেটি নিয়ে একটি আলাপ উঠেছে। বা তাদের অভিজ্ঞতা নিয়ে নানা প্রশ্ন তুলছে অনেকে। কিন্তু তারা হয়তো জেনেও…

পুরোটা পড়ুন
ঘোমটা ও পর্দাপ্রথা: বাঙালি নারীর ইতিহাসে শালীনতার অন্দরমহল
ইতিহাসের পাতা
২৭ নভেম্বর, ২০২৫

ঘোমটা ও পর্দাপ্রথা: বাঙালি নারীর ইতিহাসে শালীনতার অন্দরমহল

বোরকা হিজাব নিয়ে সব হিসাব মিলে ১ টা মেলানো হিসাব চলেন আবার মেলাই আজ! মোটামুটি সেকুলার বা বাম ঘরানার একটা বড় ক্রিটিক হইলো বোরকা হিজাব…

পুরোটা পড়ুন
আন্দালুসের এক প্রাচীন গলিতে
ছবি কথা
১৫ নভেম্বর, ২০২৫

আন্দালুসের এক প্রাচীন গলিতে

কোনো এক কল্পিত ক্ষনে বিস্মৃত আন্দালুসের এক প্রাচীন গলিতে ইতিহাসের দীর্ঘশ্বাস মেখে ভোরের আবছা আলোয় হয়তো দাঁড়িয়ে আছি। চারপাশের আচ্ছন্ন করা কুয়াশা যেন, গ্রানাডা আর…

পুরোটা পড়ুন

যোগাযোগ করুন

যেকোনো জিজ্ঞাসা, আলোচনা বা মতবিনিময়ের জন্য বার্তা পাঠান।